শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন, ৬০টি মাচাসহ অসংখ্য পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। ২৭ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। জানা গেছে, এক শ্রেণির কিছু অসাধু বালু ব্যবসায়ী নিয়মকানুন ভঙ্গ করে অবৈধভাবে তাওয়াকোচা এলাকার সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন ঝিনাইগাতী থানা পুলিশ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আনসার সদস্যগণ।
১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
২০ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে