মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এসময় ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় ঝিনাইগাতী উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত হীরা ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকায় মাজেদা ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধসহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা।

Tag
আরও খবর