মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় এ হামলায় ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানান, প্রতিবছর ঝিনাইগাতীর পাইকুড়া বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও ৫ এপ্রিল মেলার আয়োজন করা হয়। মেলায় সুলতান আহাম্মদ ও ইউপি সদস্য আসাদ মিয়া জুয়ার আসর বসান। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, জুয়ার আসরের বিষয়টি জানতে ঝিনাইগাতী থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ এপ্রিল সন্ধ্যায় জুয়া উচ্ছেদ করতে যায়। এসময় আসরের আয়োজক সুলতান, আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলীসহ পাঁচ পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় মধ্যরাতে ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা ও আটজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি পৃথক মামলা করা হয়।

Tag
আরও খবর