মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত, কারণ দীর্ঘদিন ধরে ইসি দক্ষতার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি এনআইডি ব্যবস্থাপনা অন্য সংস্থার কাছে হস্তান্তর না করার আহ্বান জানান। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা চাই না, এনআইডি ধ্বংস হোক বা সাংবিধানিক অধিকার খর্ব হোক। তারা আরও বলেন, নির্বাচন কমিশনের রয়েছে দক্ষ জনবল। কর্মকর্তা-কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Tag
আরও খবর