মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

শেরপুর জেলার সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ছোট ঝাওয়ের চর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। ৮ মার্চ শনিবার সকালে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”-এ মূল সুরকে কেন্দ্র করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লছমনপুর ইউনিয়নের মহিলা মেম্বার মোছা. আলেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মোখলেছ, শ্রীবরদী-শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর মি. সত্যজিত মৃ, এসএসটি সদস্য মি. নয়ন চিসিম প্রমুখ। আলোচনা সভার পর নারীর অধিকার বিষয়ক নাটিকাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ছোট ঝাওয়ের চর এর প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি করা হয় । আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপনে ৫২ জন এসআরজি সদস্য, শিক্ষক, কিশোর-কিশোরী, গ্রামবাসী অংশগ্রহণ করে। অপরদিকে চরশ্রীপুর গ্রামে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুরুতে র‍্যালি ও মানববন্ধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলাইর চর ইউনিয়নের মহিলা মেম্বার মোছা. ফুলকুমারী বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাঠ সহায়ক সুবল ম্রং এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৭৮ জন এসআরজি সদস্য, শিক্ষক, কিশোর-কিশোরী, গ্রামবাসী অংশগ্রহণ করে।

Tag
আরও খবর