মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর হলদীগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া ও হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা বিওপি’র অভিযানে ভারতীয় মদ, গরু, চিনি, সাবান, সানগ্লাস আটক করা হয়েছে। এসময় ২ জন চোরাকারবারিকেও আটক করা হয়। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুদিনের পৃথক পৃথক অভিযানে এসব মালামাল ও চোরাকারবারিদের আটক করে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা এসব ভারতীয় চোরাই পণ্য অভিনব পন্থায় পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল আটক করে। পৃথক পৃথক এসব অভিযানকালে জামালপুরের সরিষাবাড়ির শুকুর আলী ও শেরপুরের নালিতাবাড়ীর রমজান আলীকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়। তবে অন্য চোরাকারবারিগণ দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাভ সাবান, ২৪ বোতল ভারতীয় মদ এবং ১১৫২ পিস সানগ্লাস। এসব মালামালের মূল্য প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার ৬৬০ টাকা। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।

Tag
আরও খবর