মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী সমিতির মালিকানাধীন প্রস্তাবিত আদর্শ রিসোর্ট সেন্টার ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র শালচূড়ায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছালেহ আহাম্মদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ মিয়ার সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, কালব-এর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম, সংগঠনের সহ-সভাপতি জাফর ইকবাল, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সংগঠনের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শাহজাহান সিরাজসহ অন্যান্যরা। সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে এক র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

Tag
আরও খবর