মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা আদায়ে ঝগড়া ফেরাতে একজন খুন, আহত ৪

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া ফেরাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। ৭ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে এবং রাত ১২টার সময় হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার হোসেন মারা যায়। নিহত দেলোয়ার হোসেন নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া চড়া সুদে টাকা ধার নেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ার হোসেনের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউল এর সাথে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ার হোসেনসহ পাঁচজন আহত হয়। আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আরো একজনের অবস্থা সংকটাপন্ন। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর