মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন ইউএনও

শেরপুরের ঝিনাইগাতী সদরের ব্রিজপাড় এলাকার মহিলা সিদ্দিকিয়া মাদ্রাসার এতিম ও হত-দরিদ্র ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় ওই মাদ্রাসায় গিয়ে নিজ হাতে এ কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী ও ওই মাদ্রাসার শিক্ষক, এতিম ও হতদরিদ্র শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীগণ। শীতবস্ত্র (কম্বল) বিতরণের আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ওই মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়াসহ মাদ্রাসার প্রধান শিক্ষককে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। জানা গেছে, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অন্তর্ভুক্ত এ মাদ্রাসায় কয়েক শতাধিক মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছে। এদের মধ্যে ৫০ জন এতিমও রয়েছে। এছাড়াও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ইতোমধ্যেই ঝিনাইগাতী সদর ও খৈলকুড়া মাদ্রাসাসহ বেশকিছু মাদ্রাসায় কম্বল বিতরণ করেছেন এবং গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। 

Tag
আরও খবর