মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে নয়আনী বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের নয়আনী বাজারের প্রধান সড়কের ফুটপাতে গড়ে উঠা অবৈধভাবে বসা দোকানপাট দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে। সেই সাথে একইদিন দুপুরে পৌর শহরের ঢাকলহাটী মহল্লায় অবস্থিত মেসার্স জমশেদ অটো রাইস মিলকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার মঙ্গলবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের নয়আনী বাজার ও পৌরসভার ঢাকলহাটী মহল্লায় অভিযান চালায়। এসময় নয়আনী বাজারের প্রধান সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা অবৈধ দোকানীদের ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়। এদিকে একইদিন দুপুরে ঢাকলহাটী মহল্লায় অবস্থিত মেসার্স জমশেদ অটো রাইস মিলে খাদ্য অধিদপ্তরের ইস্যুকৃত লাইসেন্স না থাকার দায়ে ওই মিলের মালিক মো. ফুলু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। পরে অভিযুক্ত ওই মিল মালিক ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের জে.এম শাখার পেশকার মো. দুলাল মিয়া, বাজার মনিটরিং সদস্য বৈষম্যবিরোধী ছাত্রনেতা মামুন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর