মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন

অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়। ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ১১টায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ উপলক্ষে ইউএনও’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক, অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। নির্বাচন অফিসার জানান, যারা ২০০৭ হতে ২০১৬ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধু তাদের জন্য ১৮ ডিসেম্বর হতে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের ১ লাখ ১৪ হাজার ১৮৩ জন ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

Tag
আরও খবর