মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের নালিতাবাড়ীতে এডভোকেসি, লিংকেজ ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির এডভোকেসি, লিংকেজ ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২৪ সোমবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কী? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা, এডভোকেসি, লিংকেজ ও নেটওয়ার্কিং বিষয়ে ধারণা লাভ করবে, এডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি পাবে, নেটওয়ার্কিং বা সম্পর্ক উন্নয়ন, সম্পর্ক উন্নয়নের ফলে কী কী লাভ, সম্পর্ক উন্নয়নের কৌশল সমূহ সম্পর্কে ধারণা পাবে। এডভোকেসি কী, বৈশিষ্ট্য, ধরন, এডভোকেসি কেন করতে হয়, এডভোকেসি করার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়। লিংকেজ বা সম্পর্ক স্থাপন কী? কাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক স্থাপনের কৌশলসমূহ নেটওয়ার্কিং কী? নেটওয়ার্কিং-এর গুরুত্ব। নেটওয়ার্কিং-এর উদ্দেশ্য, নেটওয়ার্ককে কার্যকর রাখার উপায়। নেটওয়ার্ক কেন ভেঙ্গে যায়, নেটওয়ার্ককে সুসংহত রাখার উপায় প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন ফোকাল পার্সনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা/সহভাগিতা সম্পর্কে ধারণা প্রদান ও কমিটির পরিকল্পনা তৈরি করা। উক্ত প্রশিক্ষণে সহায়তা করেন কাকারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো. কাওসার আহমেদ ও সীডস কর্মসূচির মাঠ সহায়ক কর্ণেলিউস আরেং। প্রশিক্ষণে মোট ৫টি আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করে।

Tag
আরও খবর