মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ৬ নভেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক-কৃষানিগণ উপস্থিত ছিলেন। ওই সময় ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ১০০ জন কৃষককে ১ কেজি সরিষা, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি; ২০ জন কৃষককে ১ কেজি পেঁয়াজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি; ১৫০ জন কৃষককে ২০ কেজি গম, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি; ১৪০ জন কৃষককে ২ কেজি ভুট্টা, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

Tag
আরও খবর