মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে আস্থা প্রকল্পের যুব ফোরামের সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে আস্থা প্রকল্পের ঝিনাইগাতী উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার ২০২৪ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আস্থা প্রকল্প শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ঝিনাইগাতী উপজেলা যুব ফোরাম ২০২৪ এর ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নানা ধরনের কাজ করে যাচ্ছে। এমনকি ঝিনাইগাতীতে আকস্মিক বন্যার সময়েও যুব ফোরাম সদস্যরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুব ফোরাম এর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, ভবিষ্যতেও যুব ফোরাম শান্তি, সম্প্রীতি বজায় রাখতে এবং যেকোনো মানবিক কাজে মানুষের পাশে থাকবে।” উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও যুব ফোরামের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক অধ্যাপক আবুল হাশেম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ দুদু, সদস্য রবেতা ম্রং, যুব ফোরামের সদস্য আঁখি আক্তারসহ যুব ফোরামের অন্যান্য সদস্যগণ। জানা গেছে, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়ন করছে।

Tag
আরও খবর