মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ঝিনাইগাতীর গুরুচরণ দুধনই গ্রামের শামীম (২৫) নামে একজনের ৫ মাসের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের তাওয়াকুচা এলাকার পাহাড়ি ঝর্ণা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। ২৩ অক্টোবর বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযান পরিচালনাকালে গুরুচরণ দুধনই গ্রামের মৃত মেহের আলীর পুত্র শামীম মিয়া (২৫) কে পাঁচ মাসের জেল দেওয়া হয় এবং বালু উত্তোলনের ১৭টি শ্যালো মেশিন অকেজো করা হয় ও ৬০০ ফিট পাইপ ধ্বংস করা হয়। উল্লেখ্য, স্থানীয় কিছু বালুদস্যুরা প্রভাবশালীদের ছত্রছায়ায় বেশ কিছুদিন যাবৎ গারো পাহাড়ের তাওয়াকুচা, গজনী, হালচাটি, বাকাকুড়া, গান্ধিগাঁও এলাকাসহ বিভিন্ন স্থান থেকে গজারি বাগানের পাহাড় ধ্বংস করে পাহাড়ি নদী-ঝর্ণা থেকে বেশ কিছুদিন যাবৎ অবাধে পাথর ও বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি বনাঞ্চলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর