শেরপুরের শ্রীবর্দীর কুতুবপুর প্রত্যাশা কিশোরী সংলাপের উদ্যোগে ও কারিতাসের সীডস কর্মসূচির সহায়তায় বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন বুধবার ২০২৪ উদ্যাপন করা হয়। “করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংলাপ এসএটি কমিটির সভাপতি মো: আফ্রোজ আলী, সদস্য মোস্তফা আলী, মোছা খুদেজা বেগম, মোছা: সুবেদা বেগম, এনিমেটর মোছা: নুরানী বেগম, কারিতাস সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী(শ্রীবর্দী) মি. সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো ও তিলোত্তমা রিছিল প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত ২৫ জন কিশোরীকে একটি করে ফলজ (আম্রপলি) বৃক্ষ প্রদান করা হয়।
২৩ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ৫৫ মিনিট আগে
২ দিন ৪৩ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে