দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও কারিতাসের যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো ভূমি পুনরুদ্ধার, রাখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বুধবার এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি নলকুড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে রাংটিয়া-ঝিনাইগাতী সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নলকুড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুকনুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কারিতাসের ইকোনমিক কর্মকর্তা ওসমান গণি, এসআইএল এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, ফিল্ড সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা, মাঠ সহায়ক বেবি অমিতাসহ আয়োজিত সংগঠনগুলোর কর্মীবৃন্দ। প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল তার বক্তব্যে বলেন, আমাদের প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের পরিবেশকে সুন্দরভাবে সাজাতে হবে। তার জন্য আমাদের সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মোতাবেক রাস্তার পাশে, বাড়ির আঙিনায় বেশি করে ফলজ গাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্কুলের শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল ইউনিয়ন পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থায়নে ২০০ ও কারিতাসের অর্থায়নে ৫০ টি আম্রপলি গাছের চারা স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। 

Tag
আরও খবর