দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন মঙ্গলবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলার উপ-পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমের সঞ্চালনায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বনাম গুরুচরণ দুধনই উচ্চ বিদ্যালয়। ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় বনাম আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়। “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” বিতর্ক প্রতিযোগিতার ১ম রাউন্ডে বিজয়ী হয় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বনাম আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়। “জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি প্রতিরোধ কোন ক্রমেই সম্ভব নয়” বিষয়ে ফাইনাল রাউন্ডে বিজয়ী হয় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিজয়ী হয়েছেন নাদিম হাসান পুলক। বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর