দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

ঝিনাইগাতীতে জমকালো আয়োজনে ঈদুল আযহা’র দ্বিতীয় দিন লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে ‍যাচ্ছে

শেরপুরের ঝিনাইগাতীতে জমকালো আয়োজনে ঈদুল আযহা’র দ্বিতীয় দিন লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে ‍যাচ্ছে। ইতিমধ্যেই লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। “মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল” এই স্লোগানকে সামনে রেখে জমকালো এই আয়োজন উপলক্ষ্যে বেশ উৎসাহ উদ্দীপনা বেড়েছে ঝিনাইগাতীর ক্রীড়াঙ্গনে। জানা গেছে, সাবেক ক্রিকেটারদের নিয়ে ২০২১ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের তৃতীয় আসর এটি। এবারের আসরের টাইটেল স্পন্সর করছে ইশাল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এন্ড ইকুইপমেন্ট। ইতোমধ্যে ৫২জন সাবেক খেলোয়াড় নিয়ে ঝিনাইগাতী উপজেলার ইতিহাস-ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ৪টি দলের নাম ও খেলোয়াড়দের বণ্টনের জন্য ড্র অনুষ্ঠিত হয়েছে। ১ জুন শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পাঞ্জেরী মডেল স্কুলে আয়োজক কমিটির আহ্বায়ক নাঈম রাহাত পাপ্পুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় জমকালো আয়োজনে খেলোয়ড়দের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র শেষে খেলোয়াড়দের মধ্যে কোন দল কোন খেলোয়াড় নিয়ে খেলবে, এ বিষয়ে চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছেন আয়োজক কমিটি। প্রতি দলের অধিনায়ক, সহ-অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ড্র এর মাধ্যমে ৪টি দলে খেলোয়াড় বণ্টন করা হয়েছে বলে জানা গেছে। এবারের তৃতীয় আসরে প্রতিবারের মতো লিজেন্ডস অফ মহারশি, লিজেন্ডস অফ গজনী অবকাশ, লিজেন্ডস অফ সোমেশ্বরী, এবং লিজেন্ডস অফ সীমান্ত – চারটি দল তাদের দ্যুতি ছড়াবে। লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট তৃতীয় আসরের পরিচালনা কমিটির আহ্বায়ক নাঈম রাহাত পাপ্পু বলেন, ২০২১ সালে ঝিনাইগাতীর ক্রিকেট ঐতিহ্যের নানা স্মৃতি নিয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টে আবেগাপ্লুত হয়ে উপজেলার সাবেক সিনিয়র ক্রিকেটাররাও তাদের স্মৃতিচারণ করেন। আমরা এটি দেখে অনুপ্রাণিত হয়ে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি চা চক্রের আয়োজন করি। সেই চা চক্র থেকে তরুণ ও নবীন খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতেই এই টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। চূড়ান্ত হওয়া দলগুলো হলো লিজেন্ডস অব গজনী অবকাশ অধিনায়ক মো. মনির হোসেন, সহ অধিনায়ক রাকিবুল হাসান শিমুল, লিজেন্ডস অব সীমান্ত অধিনায়ক মো. মেজবা উদ্দিন তুহিন, সহ অধিনায়ক শাওন আহম্মেদ, লিজেন্ডস অব মহারশী অধিনায়ক মো. ফারুক আহম্মেদ ফারুক, সহ অধিনায়ক আসাদুজ্জামান হিরা এবং লিজেন্ডস অব সোমেশ্বরী অধিনায়ক মো. মোশারফ হোসেন, সহ অধিনায়ক ওবাইদুর রহমান রাব্বানী। অংশগ্রহণ করতে আগ্রহী ৫২ জন সাবেক ক্রিকেটারকে ব্যাটিং বোলিং, ব্যাটসম্যান ও অলরাউন্ডার এই চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আয়োজকরা বলছেন, সবুজে ঘেরা ঝিনাইগাতী উপজেলায় আশি এবং নব্বই এর দশকে ক্রিকেট এর একটি ঐতিহ্য ছিল এবং মানুষজন ক্রিকেট মাঠমুখী ছিল। বছরের প্রায় পুরোটা সময় জুড়ে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলতো। কিন্তু স্মার্টফোনের এই যুগে ছেলেরা আজ অনেকটাই ঘরমুখো। মাঠের ক্রিকেট আজ প্রায় বিলুপ্তির পথে। সেই পথ থেকে উত্তরণের জন্য “মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল” এই স্লোগানে বর্তমান প্রজন্ম কে আবারো মাঠের খেলায় উদ্বুদ্ধ করাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।

Tag
আরও খবর