দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরে কোরবানির পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে হাট ইজারাদারদের সাথে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা। সভায় শুরুতে পুলিশ সুপারের সাথে হাট ইজারাদারদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরে কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শেরপুর জেলা পুলিশের হাট ইজারাদারদের থেকে প্রত্যাশাসমূহ ও নির্দেশনাবলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে উপস্থাপন করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় তিনি পশুর হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, যানজট নিরসনে সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থাপনা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা ও দ্রুত সহায়তার জন্য কুইক রেসপন্স টিম এবং জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহের ব্যবস্থাসহ উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর