মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে স্কুল দাবা প্রতিযোগিতায় ভিক্টোয়িরা একাডেমীর স্বপ্নীল বনিক চ্যাম্পিয়ন

শেরপুরে ৩য় স্কুল দাবা প্রতিযোগিতায় সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্বপ্নীল বনিক চ্যাম্পিয়ন ও নবারুণ পাবলিক স্কুলের আরিফিন সরকার রানারআপ হয়েছে। সাত রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় উভয়েই ৬ পয়েন্ট করে পেলেও বুশলজ ট্রাইব্রেকিংয়ে স্বপ্নীল বনিক শিরোপা অর্জন করেছে। ১ জুন শনিবার সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিনলায়তনে এ দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সমান ৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে সরকারি ভিক্টোরিয়া একাডেমির জামিল ফেরদৌস রাজন তৃতীয়, কনিষ্ঠতম দাবাড়ু উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র মোহাম্মদ শাফায়েত আলম চতুর্থ, নবারুণ পাবলিক স্কুলের সৌভিক দে অর্ণব পঞ্চম, জাবির ইবনে জামান ষষ্ঠ ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আলিম আল সাদিদ সপ্তম হয়েছেন। আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ছাত্রী মরিয়ম মুস্তারি অর্থী কৃতিত্বের স্বাক্ষর রেখে সাত খেলায় চার পয়েন্ট পেয় নবম স্থান অর্জন করেছে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দাবা উপ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এবারের স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার পাঁচ উপজেলার নয়টি বিদ্যালয়ের একজন বালিকা সহ ২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত এ স্কুল দাবা প্রতিযোগিতা শুরুর আগে ক্ষুদে দাবাড়ুদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এর আগে গত ২২-২৪ মে একই ভেন্যুতে ডিএসএ দাবা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। যাতে ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সোহেল রানা চ্যাম্পিয়ন এবং শেরপুর ডিস্ট্রিক্ট চেস কমিউনিটির ডা. এ.এস.এম. আবিদ হাসান অন্তর রানারআপ ও দাবা ক্লাব শেরপুর-এর সামিউর রহমান রিয়ান ৩য় হয়েছেন। 

Tag
আরও খবর