মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সেই লক্ষ্যে ৩১ মে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল মুন্নাফ, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, শিক্ষক রোস্তম আলী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনিরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল বলেন, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী তামাক। নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়, পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে। তামাকের এ ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


Tag
আরও খবর