দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর জেলার সদর উপজেলার ভীমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের সদর উপজেলা যুব ফোরাম এর উদ্যোগে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা যুব ফোরাম এর আহ্বায়ক মেহেদী হাসান শামীমের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কুইজ পরবর্তী পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলার যুব ফোরাম এর যুগ্ম-আহবায়ক সাদিকুন্নাহার খাদিজা, ভীমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কেরামত আলী। প্রধান অতিথির বক্তৃতায় ভীমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দুলাল উদ্দীন মোল্লা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতা আস্থা প্রজেক্ট এর একটি অনন্য উদ্যোগ। আমরা আশা করি, এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভীমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, যুব ফোরাম সদস্যবৃন্দ ও আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ। শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী এই কুইজ খুবই সাড়া ফেলেছে এবং তারা গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি সম্পর্কে আরো বেশি জানতে এবং চর্চা করতে যুব ফোরাম সদস্যদের সাথে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

Tag
আরও খবর