মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবীরের বদলিজনিত বিদায় সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বদলিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সদস্য সচিব মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১ বছর ৮ মাস এসিল্যান্ড হিসেবে সুনামের সহিত সরকারি দায়িত্ব পালন করেছেন। যোগদানের পর নিজের সরকারি দপ্তরকে করে তুলেছেন জনবান্ধব এক প্রতিষ্ঠান। এসিল্যান্ড আশরাফুল কবীর ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ইতিমধ্যেই তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবেও পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। এছাড়াও গত ২৩ মে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে নামজারীর ক্ষেত্রে সহজীকরণ উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রথম স্থান লাভ করেছেন তিনি। শীঘ্রই তিনি নেত্রকোণা সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করবেন। 

Tag
আরও খবর