দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আদিবাসী শিশু কন্যা ধর্ষণের শিকার; ধর্ষক ফাহিম গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আদিবাসী এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ধর্ষক ফাহিম (১৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত ধর্ষক কিশোর ফাহিম একই ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে। ভিকটিমের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আদিবাসী শিশু কন্যাটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় ফাহিম তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ রোডের লেবার মোড় নামক স্থানে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতা আদিবাসী শিশুটি বাড়িতে এসে তার দাদিকে বিষয়টি জানায়। পরে ধর্ষিতার দাদি থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাহিমকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আদিবাসী শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদি বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল জানান, খবর পাওয়া মাত্রই ধর্ষক ফাহিমকে গ্রেফতারসহ আলামত উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর