দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ও নলকুড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বসবাসকারীদের মাঝে হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রাংটিয়া ফরেস্ট অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ টর্চ লাইট বিতরণ করেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও রুকনুজ্জামান। বিতরণ কার্যক্রমের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম। নলকুড়া ও কাংশা দুই ইউনিয়নের ৪০ জন মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের অর্থায়নে এ টর্চ লাইট বিতরণ করা হয়। উল্লেখ্য, ইদানীং হাতির উপদ্রুত দেখা দেওয়ায় সীমান্ত এলাকার গ্রামগুলোতে হাতি ঢুকে ফসল খেয়ে যায়। এই টর্চ লাইট দেওয়ার ফলে উপকৃত হবে গ্রামবাসী। এই টর্চ লাইট হাতি তাড়ানোর সহায়ক হবে।

Tag
আরও খবর