মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে নো-হেলমেট নো-ফুয়েল এ কার্যক্রমের উদ্বোধন করলেন পুলিশ সুপার আকরামুল হোসেন

শেরপুর জেলার ৫টি উপজেলায় পুলিশ জ্বালানি তেলের পাম্পে ‘নো-হেলমেট, নো ফুয়েল’ এই নীতি বাস্তবায়নে মাঠে নেমেছে। এ উপলক্ষ্যে ২৩ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শহরের মেসার্স এন.ইউ. আহাম্মদ এণ্ড এম. সি.সাহা পাম্পে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে এই কার্যকর অভিযান শুরু করেছে। পরে পুলিশ সুপার মো: আকরামুল হোসেন পিপিএম-সেবা হেলমেট পরিহিত আছে মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা ও যাদের হেলমেট নাই তাদের মাঝে হেমলেট বিতরণ করেন এবং প্রতিটি ফুয়েল স্টেশনের মালিকদের নির্দেশনা দেন যাদের হেলমেট নাই তাদের নিকট পেট্রোল বা তেল বিক্রি করা যাবে না। এছাড়াও আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেরপুর জেলার প্রতিটি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ স্টিকার ও ব্যানার টানানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় জীবনহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি চলমান এবং এ বিষয়ে জেলা পুলিশের নজরদারি অব্যাহত থাকবে। মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করেন। তিনি আরো বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্র্যাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। এজন্য মোটরসাইকেল চালকসহ আরোহীকেও হেলমেট পরিধান করতে হবে। চলতি মে মাসের গত কয়েকদিনে বেশ কয়টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীরা মাথায় গুরুতর আঘাতে মারা গেছে। ওইসব মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার থাকলে এ ধরনের ক্ষতি নাও হতে পারতো। অপরদিকে একইদিন তিনি শেরপুর জেলা শহরের গৌরীপুর মমিনবাগ সার্ভিস স্টেশনে উপস্থিত হয়ে মোটরসাইকেল আরোহীদের যাদের হেমলেট আছে তাদের ফুলেল শুভেচ্ছা এবং যাদের হেমলেট নাই তাদের মাঝে হেমলেট বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো: দিদারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার অফিসার (ওসি) মো:আব্দুল কাদের মিয়া, শেরপুর ট্র্যাফিক বিভাগে টিআই-১ মো. আশরাফ উদ্দিন, সার্জেন্ট মো. রুবেল মিয়া সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর