মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ২০২৪। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ২২ মে বুধবার দুপুরে এ দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।


দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন-এর সভাপতিত্বে ও দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত বক্তব্য রাখেন।


এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুরা ছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ক্রীড়া সংগঠক জয়নুদ্দিন মাহমুদ জয়, বিভিন্ন ক্লাব, সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল দৈনিক দেশচিত্রকে জানান, এবারের ডিএসএ দাবা প্রতিযোগিতায় জেলার ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। তিন দিনে ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে ডিএসএ দাবা প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া এবার ৩য় স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার ৯টি স্কুলের ৩৮ জন ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করছে। আগামী ৩১ মে থেকে এসব প্রতিযোগিতার পাশাপাশি স্কুল পড়ুয়া দাবাড়ুদের প্রশিক্ষণ কার্যক্রমও চলবে। তিনি বলেন, জেলা ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় দাবা ‘বি’ প্রতিযোগিতায় বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন।


এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হয়ে থাকে। প্রথম দিনের ৩ রাউন্ড খেলা শেষে পূর্ণ ৩ পয়েন্ট করে অর্জন করে এগিয়ে রয়েছেন- আহমদ শরীফ, জাহিদুল ইসলাম রাব্বি, ডা. ডা. এ.এস.এম আবিদ হাসান, সামিউর রহমান রিয়ান।

আরও খবর