দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগে ছেলে গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগে হাবিবুর রহমান (২৫) নামে এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ২০ মে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাষণ্ড ছেলে হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ১৯ মে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ছেলে হাবিবুর রহমানের কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসার খরচ বাবদ সামান্য টাকা চায়। এ টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের গাঁয়ে হাত তুলে মারধর করে ও দা দিয়ে এলোপাথাড়ি ভাবে বারি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখমসহ দুটি পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর