দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ে কারিতাস আলোক-৩ প্রকল্পের সহযোগিতায় বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের সহযোগিতায় প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৪ সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিড়ইডাকুনী ধর্ম পল্লীর পাল পুরোহিত রেভা ফাদার মনিন্দ্র এম চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ডায়োসিস এর মাননীয় বিশপ পনেন পল কুবি সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স থেকে আগত মি. আবদেল, বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জেমস সরকার সিএসসি, সহকারী প্রধান শিক্ষিক ব্রাদার গ্রেনার নকরেক, সহকারী পাল পুরোহিত মানূয়েল চাম্বুগং। এছাড়াও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের ফোকাল পার্সন মি. বাঁধন চিরান, আলেক-৩ প্রকল্পের কৃষি কর্মকর্তা মিস এনা নকরেক, জেপিও মি. সুরঞ্জন রাকসাম, আলোক-৩ প্রকল্পের এফও অতুল ম্রং ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ পরিবেশ ও জলবায়ু সহনশীল বিষয়ক ৪৬টি প্রজেক্ট প্রদর্শন করেন এবং ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর