মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রচার-প্রচারণায় জমে উঠেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন প্রচার-প্রচারণায় জমে উঠেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৪ জন প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পোস্টার, বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এ ছাড়া হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলে আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। বিভিন্ন ধরনের আক্রমণাত্মক মন্তব্যের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রচারণায় এগিয়ে রাখছেন সমর্থকরা। এদিকে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি এলাকার উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা (দোয়াত-কলম প্রতীক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক (মোটরসাইকেল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় (আনারস প্রতীক), উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক (ঘোড়া প্রতীক) ও সোহরাওয়ার্দী বাহাদুর (কাপ-পিরিচ প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ১২ জন ভাইস চেয়ারম্যান এবং ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ই মে প্রথম ধাপে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র বাকি ৬ দিন। প্রচার প্রচারণায় নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছেনা। একটি অটোরিকশায় ২টি মাইক এবং একই সঙ্গে একজন প্রার্থী একাধিক অটোরিকশায় প্রচারণা ও দেয়ালে পোস্টার লাগানো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Tag
আরও খবর