দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ১১৪ তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত

শেরপুরে অগ্নিযুগের সিংহপুরুষ, আন্দামান ফেরত ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী, বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড রবি নিয়োগীর ১১৪ তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে শহরের নিউমার্কেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে এতে বিপ্লবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস, আদিবাসী নেতা সুমন্ত বর্মন। বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ মোস্তফা পাঠাগারের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন তালুকদার, জেলা মহিলা পরিষদ সম্পাদিকা নিরু শামসুন্নাহার নীরা, সাংস্কৃতিক সংগঠক কমল চক্রবর্তী, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। এসময় বক্তারা বলেন, যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াই-সংগ্রামে বিপ্লবী রবি নিয়োগী সকলের জন্য অনুপ্রেরণা। তাঁর মতো সৎ, নির্লোভ, অসাম্প্রদায়িক, মানবপ্রেমী রাজনীতিক আজ সমাজে বিরল। জমিদার পরিবারে জন্ম হলেও বিপ্লবী রবি নিয়োগী ছিলেন সাধারণ মানুষের কাতারে। তিনি বিপ্লববাদী ছিলেন। মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে বিপ্লবী রবি নিয়োগী ৯২ বছরের জীবনে ৩৪ বছরই কাটিয়েছেন জেলে। আত্মগোপনে থাকতে হয়েছে আরও প্রায় দুই যুগ। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রবি নিয়োগী বেঁচে আছেন তাঁর কর্মে ও আদর্শে। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ প্রতিবছর এই বিপ্লবীর জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করার জন্য বক্তারা ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিপ্লবীর জন্মবার্ষিকীতে মানবিক কর্মকাণ্ডের আওতায় এ বছর উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ২ জন অসচ্ছল নারী শিক্ষার্থীকে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে তপন সারোয়ার ও মুক্তি শংকার সাহার নেতৃত্বে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ১৯০৯ সালের ৩০ এপ্রিল (বাংলা পঞ্জিকার বর্ষগণনা হিসাব মতে ১৬ বৈশাখ) শেরপুর জেলা সদরের গৃর্দানারায়ণপুর (পুরাতন গরুহাটি) এলাকার এক সম্পন্ন গৃহস্থ পরিবারে বিপ্লবী রবি নিয়োগীর জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পূর্ণনাম রবীন্দ্র নাথ নিয়োগী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, টঙ্ক ও তেভাগা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে সংগঠিত গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে একজন রাজনৈতিক সংগঠকের ভূমিকা পালন করেছেন। রাজনীতির পাশাপাশি রবি নিয়োগী সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে ১০ মে বিপ্লবী রবি নিয়োগী পরলোকগমন করেন।

Tag
আরও খবর