মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) সহযোগিতায় (১৮-২২ এপ্রিল) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ স্যাটেলাইটের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তা শাকিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, খামারি জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেনসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিণীরা, বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে। দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। এতে উপজেলার বিভিন্ন স্তরের খামারি, উদ্যোক্তা, প্রান্তিক খামারিরা অংশ নেয়। এ সময় ৩০টি স্টলের মাধ্যমে খামারিরা প্রদর্শনীর জন্য বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, গরু, ছাগল, ঔষধ, খাদ্য, চিকিৎসার নানা ধরনের উপকরণ প্রদর্শনী করেন। 

Tag
আরও খবর