মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে যুবলীগ নেতা হাসানকে গাড়ি থেকে নামিয়ে মারধর

শেরপুরের ঝিনাইগাতীতে হাসানুজ্জামান নামে এক যুবলীগ নেতাকে মারধর করেছে দুই চাকরিজীবী। ১ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইগাতীর মেইন রোডস্থ যুবলীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যুবলীগ নেতা শাহ আলম ও মহিলা আওয়ামীলীগের নেত্রী আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্যরা উদ্ধার করে হাসানকে হাসপাতালে নিয়ে যায়। হামলার শিকার আহত হাসানুজ্জামান ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের ওমর আলীর পুত্র ও কাংশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ওই নেতা উপজেলার হলদিগ্রাম (গারোকোনা) বালু ঘাটের ইজারাদার স্বপন মিয়ার শেয়ার পার্টনার। ওই বালুর ঘাট থেকে আসার পথে ঝিনাইগাতী থানাধীন যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে পাকা রাস্তায় পৌঁছামাত্র একই উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের শাহজাহানের পুত্র খোশনুর আবেদ সোহেল ও শামসুদ্দিনের পুত্র আব্দুর রউফ তার গাড়ি গতিরোধ করে অতর্কিতভাবে প্রাইভেটকারের দরজা খুলে হাসানকে জোর করে গাড়ি থেকে নামিয়ে তাকে মারধর করে ও তার ব্যাগে থাকা ১২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং গলা চেপে শ্বাসরুদ্ধের চেষ্টা করে। এসময় হাসানের ডাক চিৎকারে যুবলীগের অন্যান্য লোকজনসহ ফিরফার করে দেয়। এ বিষয়ে হাসান ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করে। ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যুবলীগ নেতা হাসান প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে সোহেল ও আব্দুর রউফ এর সাথে ফোন যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি। তবে যুবলীগের একটি সূত্র জানায়, হাসানের সাথে তাদের ব্যাবসায়িক লেনদেনের কারণে ওইসময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। 

Tag
আরও খবর