মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সদর উপজেলার বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্ম শেরপুর এর কার্যকরী সদস্য প্রফেসর (অব:) আবুল হাশেমের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও যুব ফোরামের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, শেরপুর সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল সরোয়ার জাহান, নাগরিক প্লাটফর্ম শেরপুর এর যুগ্ম-আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ দুদু, তাহমিনা জলি, ফরিদ আহমেদ, মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস, শহীদ মোস্তফা পাঠাগারের সাধারণ সম্পাদক প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, তন্ময় পাল, যুগল কিশোর, বৈশাখী টিভির সাংবাদিক বিপ্লব দে কেটু, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সানজিদা জেরিন, ফিল্ড অফিসার সাইফা উম্মাশীহ। আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক প্লাটফর্ম ও আস্থা প্রকল্পের যুব ফোরাম সদস্যরা সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে কীভাবে তাদের কার্যক্রম বাস্তবায়ন করবে- সে বিষয়ে অংশগ্রহণকারীগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। একই দিনে শেরপুর সদর উপজেলার যুব ফোরামের সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়ন করছে।

Tag
আরও খবর