দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিক এসকে সাত্তারের সহধর্মিণী হীরা সাত্তারের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন

দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিক এসকে সাত্তারের সহধর্মিনী হীরা সাত্তার (৪৮) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। হীরা সাত্তার দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি ভারতের কলকাতা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পথে সৈয়দপুর বিমান বন্দরে আসার পর গত ১৫ মার্চ ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শেরপুর-৩ আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম, শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল, ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মেরাজ উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, শেরপুর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার মিল্টন, শেরপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হানিফ, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল হক খান সৌরভসহ আরো অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। জানাজা নামাজে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক জিএম আফসার বাবুল, সিনিয়র সাংবাদিক মজিদসহ সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর