দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

ঝিনাইগাতীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা শহরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, সহকারী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আঁখি আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আরমান মাসুদ ও জাফর ইকবাল। এসময় বক্তারা ভোক্তা অধিকারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ভোজ্য তেল, জ্বালানি, মাছ, মাংস ও দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেওয়ার কথাও উঠে আসে এ আলোচনা সভায়। আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক র‍্যালি করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Tag
আরও খবর