দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুর জেলার ঝিনাইগাতীতে মানববন্ধনের ৩ ঘণ্টা পর জামিন পেলেন সাংবাদিক শফিউজ্জামান রানা

সাংবাদিক শফিউজ্জামান রানা জামিনে মুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় তিনি কারাগার থেকে ছাড়া পান। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার তার জামিনের আবেদন মঞ্জুর করেন। শফিউজ্জামান রানা দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা। এর আগে গত ৫ মার্চ শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেন সাংবাদিক শফিউজ্জামান রানা। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের জেল দেওয়া হয়। এ নিয়ে দেশজুড়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রানার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেন সাংবাদিকরা।  উল্লেখ্য, রানা শেরপুর জেলার নকলা উপজেলার সংবাদদাতা। নকলা সহ অন্যান্য উপজেলায় তার মুক্তির দাবিতে মানববন্ধন করেনি সাংবাদিকরা। কিন্তু ঝিনাইগাতীর কর্মরত সাংবাদিকরা ১১ মার্চ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এর ৩ ঘণ্টার মধ্যে সাংবাদিক রানার জামিন মঞ্জুর করা হয়। 

Tag
আরও খবর