দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কারিগরি সহায়তায় উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল লতিফ। অনুষ্ঠানে নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিসের একটি দল রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক মহড়া প্রদর্শন করেন।

Tag
আরও খবর