মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে দুই ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড ও একজনকে ১ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার বেলা ১২ টায় এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সারিকালিনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪), দিঘীরপাড় এলাকার মোঃ ছামিউল হকের ছেলে মোঃ হানিফ (১৯) ও সারিকালিনগর এলাকার জান্নাতুল ফেরদৌস (২১)। জানা গেছে, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস, মোঃ হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মোঃ বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মোঃ আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তাদেরকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং একজনকে ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।’

Tag
আরও খবর