মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জব্দকৃত কাঠ নিয়ে নয়-ছয়

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-ফাকরাবাদ এলজিইডি রাস্তার কুছাইকুড়া সড়কের জব্দকৃত কাঠ নিয়ে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কোনরূপ অনুমোদন ছাড়াই গোপনে কুছাইকুড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রাসেল মিয়া ৫টি ইউক্ল্যাপটার গাছের মালিক সেজে উপজেলার নতুন মোল্লাবাড়ি এলাকার মো. আলাল মিয়াজির ছেলে ও কাঠ ব্যবসায়ী মো. নুর ছালেহ’র কাছে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে উপজেলা প্রকৌশলী শুভ বসাক এবং নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামানকে জানান। খবর পেয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের লোকজন গিয়ে এলজিইডি সড়কের কর্তনকৃত ৫টি গাছ শনাক্ত সহ ১৭টি পিস জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন। ওইদিন বিকেলে ইউপি চেয়ারম্যান তার লোক মারফত জব্দকৃত ১৭টি পিসের মধ্যে নরমাল ৭পিস কাঠ এনে বাকি কাঠ ঘটনাস্থলেই রেখে আসেন। এরপর ২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে কাঠ ব্যবসায়ী নুর সালেহ ঘটনাস্থলে রেখে আসা বড় ৫টি পিস কৌশলে ভ্যানগাড়ি দ্বারা ঝিনাইগাতী বাজারে আনার সময় সাংবাদিকদের নজরে পড়ে। এ সময় কাঠ সহ ভ্যান গাড়িটির গতিরোধ করে উপজেলা প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তারা উভয়ে ঘটনাস্থলে গিয়ে কাঠগুলো পরিষদে নিয়ে আসেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কাঠ ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে বিভিন্ন স্থানে মৌখিক অভিযোগ দেয়। পরবর্তীতে ৩মার্চ রবিবার বিকেলে পরিষদে জব্দকৃত কাঠগুলো দেখতে গেলে সেখানে ৫টি গাছের ৫টি মুল পিস ছাড়া বাকি ১২পিচ কাঠ দেখতে পায়। এতে সাংবাদিকদের মনে সন্দেহ হয় যে, গাছের মূল ৫টি পিস গেলো কোথায়? এ ব্যাপারে নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামানের কাছে জব্দকৃত ১৭পিস কাঠের আসল ৫টি পিস কোথায়, জানতে চাইলে তিনি জানান, ওই ৫পিস কাঠ ব্যবসায়ী নুর সালেহ’র কাছেই আছে। এর বৈধতার ব্যাপারে জানতে চাইলে তিনি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানাবেন বলে জানান। উপজেলা প্রকৌশলী শুভ বসাক সত্যতা নিশ্চিত করে জানান, ৫টি গাছের মোট ১৭টি টুকরা হয়েছে। সবগুলো মার্কিং করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। দ্রুত জব্দকৃত কাঠগুলো পরিষদে এনে পরবর্তী কার্যক্রম নিলামের ব্যবস্থা গ্রহণ করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করবেন।

Tag
আরও খবর