মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

লিয়ার মুরগির খামার করে স্বাবলম্বী ঝিনাইগাতীর সালেহ আহাম্মেদ

আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নাই, এটাই যেন প্রমাণ করেছেন শেরপুরের ঝিনাইগাতীর সালেহ আহাম্মেদ। লিয়ার জাতের মুরগির খামার করে পেয়েছেন সফলতা। ধান চালের ব্যবসা ছেড়ে মুরগির খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষেরও। তাকে দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে। শিক্ষিত যুবক সালেহ আহমেদের চাকরি করার ইচ্ছা কোনোদিনই ছিল না। কিন্তু ধান চালের ব্যবসায় লোকসান হওয়ায় ২০০৫ সালে ধান চালের ব্যবসা ছেড়ে নিজের বাড়ি উপজেলার নলকুড়া ইউনিয়নের নুনখোলা গ্রামে গড়ে তোলেন জুনাইদ অ্যাগ্রো ফার্ম। শুরুতে ৪ লাখ টাকা দিয়ে ১ হাজার লিয়ার মুরগি দিয়ে খামার শুরু করেন সালেহ আহাম্মেদ। এতেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বর্তমানে ২০ হাজার মুরগি রয়েছে আবু সালে’র খামারে। যা থেকে প্রতিদিন ১৫ হাজার ডিম আসে। প্রতি মাসে তিনি ৫ লক্ষ টাকা আয় করে থাকেন ওই খামার থেকে। এছাড়াও দুই একর জমির মধ্যে রয়েছে দুটি পুকুর। এতে চাষ করেছেন তিনি বিভিন্ন জাতের মাছ। তিনি আরো জানান, ইতিমধ্যেই ১০ হাজার পুলেড মুরগির খামার প্রস্তুত করা হচ্ছে। তার খামারে বর্তমানে ১৫ জন শ্রমিক কাজ করছে। প্রত্যেককে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন প্রদান করছেন তিনি। ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, খামার একটি লাভজনক ব্যবসা। সালেহ আহাম্মেদ খামার করে স্বাবলম্বী হয়েছেন। এতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাকে সহযোগিতা প্রদান করা হচ্ছে। 

Tag
আরও খবর