৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি

শেরপুরে দুই অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণাসহ অর্থদণ্ড

শেরপুরে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে দুইটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছেন শেরপুর জেলা প্রশাসন। এছাড়া এসময় দুইটি প্রতিষ্ঠানকে নগদ তিন লক্ষ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। ২৪ জানুয়ারি বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। অভিযানে সহযোগিতা করেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। প্রশাসন সুত্রে জানা গেছে, জেলার শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে ফারুক হোসেন। এই অপরাধে ফাতেমা ব্রিক ফিল্ডকে ১লক্ষ টাকা জরিমানা করে তা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া এসময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। অপরদিকে শেরপুর সদর উপজেলার এমএস ব্রিক ফিল্ড লাইসেন্স বিহীন পরিচালনা ও কাঠ পুড়ানোর অপরাধে ২লক্ষ টাকা জরিমানাসহ ভাটা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। এসময় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, জেলা প্রশাসক আব্দুলাহ আল খাইরুম এর নির্দেশে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।

Tag
আরও খবর