মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির জন্য থানা প্রাঙ্গনে আনন্দ আয়োজনের লক্ষ্যে এক মনোমুগ্ধকর জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার রাত ৮ ঘটিকায় ঝিনাইগাতী থানা প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন জাতীয় ও স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় কর্মরত সকল অফিসার এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত দেশের কল্যাণে ও ক্রান্তি কালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে।  কর্মক্ষেত্রে তাঁদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে ঝিনাইগাতী থানার উদ্যোগে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে প্রীতিভোজ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সম্মানিত প্রধান অতিথিসহ শেরপুরের পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর