মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাখা’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে ঝিনাইগাতী খাদ্য ব্যবসায়ী ও মিল মালিক সমিতির হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়ার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সদস্য এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রভাষক, প্রশাখার উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রশাখার উপদেষ্টা হারুন উর রশিদ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রশাখার উপদেষ্টা রোস্তম আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশাখা’র প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল, প্রশাখার সদস্য ও বকশিগঞ্জ উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হাফেজ উদ্দিন আহমেদ হিমু, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান পাঠান শাহীনসহ প্রশাখার অন্যান্য সদস্যরা। ওইসময় উপজেলার বিভিন্ন গ্রামের শতাধীক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গনিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস‌ মূখী করতে শতভাগ উপস্থিতি পুরস্কারসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এবং রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

Tag
আরও খবর