৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি

ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ওইসময় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও কমিটির প্রধান উপদেষ্টা এডিএম শহিদুল ইসলাম সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি সভায় সিএনজি ও অটো রিক্সার অবৈধ চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দেন। সেইসাথে মাদকের বিস্তার রোধ ও অবৈধ বালু, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কার্যকর গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী, বিজিবির প্রতিনিধি জুলফিকার আলী প্রমুখ। সভায় ৭ ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, এলজিইডি প্রাণী সম্পদ ও ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় নব নির্বাচিত সংসদ সদস্যকে। 

Tag
আরও খবর