মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষ পেল বিনামূল্যে কম্বল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে একটু উষ্ণতার ছোঁয়া দিতে পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ৪০০ ও জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক হারুন অর রশিদ, শেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, শেরপুর ইয়্যুথ রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ। কম্বল পেয়ে নুরেজা বেগম বলেন, ‘আমি তো চোখে ভালো দেখতে পাই না। তাই অন্যদের মতো কাজ করতে সমস্যা হয়। ছেলের সংসারে খাওয়া-দাওয়া করি। ছেলের আয় দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে যায়। এর মধ্যে শীতের কাপড় কেনা কষ্টকর। আজকে একটা কম্বল পাইলাম। এটা দিয়ে শীতটা কাটাতে পারব। আমার মতো আরো অনেক গরিব মানুষ কম্বল পাইছে। যারা কম্বল দিল, আল্লাহ তাদের ভালো করুক। ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, আমরা মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।

Tag
আরও খবর