বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইগাতীতে প্রচারণার শেষ দিনে ট্রাক প্রতীকের বিশাল জনসভা ও গণজোয়ারে পরিণত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ট্রাক প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণায় শেষ দিন ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাধারণ ভোটারদের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ উদ্দিন সরকারের সভাপতিত্বে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র আবু সাঈদ, রানিশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম, সিএনজি শ্রমিক সমিতির সভাপতি রজব আহমেদসহ আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীককে বিজয়ী করার আহবান জানান আলহাজ্ব এসএম ওয়ারেজ নাইম। সভা চলাকালীন সময়ে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, জাসদ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সভায় অংশ গ্রহন করেন। এতে প্রায় ৩০ হাজার লোকের সমাগম ঘটে।

Tag
আরও খবর