মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীর তিনানীতে তানবীরুল উম্মাহ মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী উত্তর বাজারে তানবীরুল উম্মাহ মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা চত্বরে তানবীরুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, পাঁচগাও দাখিল মাদ্রাসা’র সুপার মাওলানা জাহিদ উল্লাহ, অভিভাবক অতিথি নন্নী ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফায়জুল ইসলাম। জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির মূলপর্বে ছিল, অতিথিদের বরণ, পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামীক সংগীত পরিবেশন, বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ। এছাড়াও ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তানবীরুল উম্মাহ মাদ্রাসার জেনারেল ও হেফাজ বিভাগের শিক্ষার্থীদের জানাযা নামাজ প্রদর্শনী। এতে অংশ নেন, তানবীরুল উম্মাহ মাদ্রাসার হেফজ ও জেনারেল বিভাগের ৪১০ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, অতিথিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

Tag
আরও খবর