মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারিকে ২২ মাসের কারাদণ্ড ॥ অপরজনের ৪৫ দিনের কারাদণ্ড

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর ও সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে মো. মুসলিম (২৬) নামে এক মাদক কারবারিকে ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মাদক কারবারি অন্তর মিয়া (২৮) কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে উভয়কে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর পৌরসভার উত্তর নবীনগর মহল্লার বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. মুসলিম ও সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত গেন্দু মিয়ার ছেলে মো. অন্তর মিয়া। শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন, জিএমএ মুনিব মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরসভার উত্তর নবীনগর মহল্লা ও সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া গ্রামে মাদক বিরোধী যৌথ অভিযান চালায়। এসময় ১শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো. মুসলিমকে তার বসত ঘর থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন ওই মাদক কারবারিকে ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শত টাকা অর্থদণ্ড দিয়েছেন। এদিকে একই দিন দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি মো. অন্তর মিয়াকে তার বসত ঘর থেকে আটক করা হয়। পরে ঘর তল্লাশী করে ১শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব মো. অন্তর মিয়াকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদক কারবারিদ্বয়কে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Tag
আরও খবর